ঘূর্ণিঝড় আম্ফানের ক্ষত বয়ে বেড়াচ্ছেন ৭ গ্রামের মানুষ
ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ছয় বছর পেরিয়ে গেলেও মেরামত হয়নি সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের গড়ইমহল সড়কটি। সাত গ্রামের মানুষের চলাচলের প্রধান এই সড়কটি এখন যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। ভাঙা সড়কের পরিবর্তে স্থানীয়দের নির্মিত একটি অস্থায়ী বাঁশের সাঁকোই এখন হাজার হাজার মানুষের একমাত্র ভরসা।