কাস্টমস কর্মকর্তার ওপর হামলা, গুলি করে হত্যার চেষ্টা
চট্টগ্রামে আগ্রাবাদে মো. আসাদুজ্জামান খাঁন নামের এক রাজস্ব কর্মকর্তার ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরের দিকে বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে তার গাড়িতে গুলি ছোড়া হয়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান তিনি।