চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কচি, সাধারণ সম্পাদক মুরাদ
চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির (২০২৫-২৬) নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সভাপতি হয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ।