কোলেস্টেরল কমাতে কোন কোন ফল উপকারী
রক্তে এলডিএল বা ‘খারাপ’ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা নীরবে শরীরের বড় ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত এলডিএল কোলেস্টেরল রক্তনালিতে চর্বি জমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তাই ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণেও গুরুত্ব দিতে বলছেন চিকিৎসকরা।