চা শিল্পের উন্নয়ন: বাণিজ্যমন্ত্রীকে সভাপতি করে ১২ সদস্যের কমিটি
চা শিল্পের উন্নয়নে মনিটরিং ও পরামর্শক কমিটি গঠন করেছে সরকার। বাণিজ্যমন্ত্রীকে সভাপতি করে ১২ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।