সরকারি কর্মচারীকে বিবস্ত্র করে চাদাঁ দাবি, নারীসহ আটক ২
সুনামগঞ্জে এক সরকারি কর্মচারীকে হানিট্র্যাপে ফেলেছেন আরেক সরকারি কর্মচারী। ওই সরকারি কর্মচারীকে ট্র্যাপে ফেলে বিবস্ত্র করে চালানো হয় নির্যাতন। বিবস্ত্র অবস্থায় মারধরের ভিডিও ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দাবি করা হয় চাঁদা।