বাম্পার ফলনেও হাসি নেই পাটচাষিদের, ন্যায্য দাম নিয়ে শঙ্কা
ভোরের আলো ফুটতেই কাস্তে হাতে মাঠে নামছেন কৃষক। কেউ পাট কাটছেন, কেউ আঁটি বাঁধছেন, কেউ আবার কাঁধে করে পাট নিয়ে যাচ্ছেন খাল-বিল ও জলাশয়ে। কোথাও চলছে পাট জাগ দেওয়া, কোথাও আবার আঁশ ছাড়ানোর কাজ। এতে গ্রামীণ জনপদে বেড়েছে কর্মচাঞ্চল্য।