বাংলাদেশে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
বর্তমানে বাংলাদেশে ক্যান্সার এখন এক ভয়াবহ আতঙ্ক। দেশের সাধারণ মানুষের মধ্যে ৫ ধরনের ক্যান্সারের আক্রান্ত হওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। এই মরণব্যাধির কাছে নতিস্বীকার করে বছরে প্রাণ হারাচ্ছেন লক্ষাধিক মানুষ, যা দেশের সামগ্রিক স্বাস্থ্য খাতের জন্য এক বড় চ্যালেঞ্জ।