জামায়াত আমির চাইলে সেই চিঠি প্রকাশে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়
নিজের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন চেয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে মন্ত্রীকে দেওয়া সেই চিঠির বিষয়ে ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (১১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, লিখিত সম্মতি পেলে মন্ত্রণালয় চিঠিটি জনসম্মুখে প্রকাশ করতেও প্রস্তুত।