তিস্তা প্রকল্পে সব প্রস্তুত চীনের! সিদ্ধান্ত এখন বাংলাদেশের কোর্টে-জানালেন চীনা রাষ্ট্রদূত
তিস্তা নদী পুনঃখনন ও অববাহিকা উন্নয়ন প্রকল্প নিয়ে চীনের সব প্রস্তুতি শেষ, এমনটাই জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। তিনি বলেন, “আমরা অর্থায়ন ও প্রযুক্তিগত সহায়তার জন্য প্রস্তুত, এখন সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে।” দীর্ঘদিন ধরে আলোচিত এই প্রকল্পে চীনের সক্রিয় আগ্রহ ঘিরে কূটনৈতিক মহলে চলছে জোর আলোচনা।