সাংবাদিক ও সাংবাদিকদের মেধাবী সন্তানের মাঝে চেক বিতরণ
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট হতে রংপুর বিভাগের সাংবাদিক ও সাংবাদিকদের মেধাবী সন্তানের মাঝে ২০২৫-২০২৬ অর্থবছরের তৃতীয় কিস্তির আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ই মার্চ) বিকেলে রংপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এই চেক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির। প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমান সরকার গণমাধ্যমবান্ধব সরকার। গণমাধ্যমকর্মীদের কল্যাণে কাজ করতে এই সরকার বদ্ধপরিকর।