হাসান সারওয়ার্দীকে এলডিপি থেকে সাময়িক বহিষ্কার
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এ তথ্য জানান।