মেটায় চলছে ছাঁটাই, অনিশ্চয়তায় হাজারো ভারতীয় কর্মী
যুক্তরাষ্ট্রের প্রযুক্তিখাতে আবারও বড় ধরনের চাকরি ছাঁটাই শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা একসঙ্গে প্রায় আট হাজার কর্মী ছাঁটাই করেছে। এর আগে ওরাকলসহ আরও কয়েকটি বড় প্রযুক্তি প্রতিষ্ঠান হাজার হাজার কর্মীকে বাদ দেয়। সবচেয়ে বেশি আতঙ্কে আছেন বিদেশি কর্মীরা, বিশেষ করে ভারতীয় প্রযুক্তি পেশাজীবীরা। কারণ তাদের অনেকেই কাজ করছেন বিশেষ কর্মভিসায়। চাকরি হারালে শুধু আয় নয়, যুক্তরাষ্ট্রে থাকার অধিকারও ঝুঁকিতে পড়ে যাচ্ছে তাদের।