কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নিলেন বিএনপি নেতা
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ‘মব সৃষ্টি করে’ বিএনপি নেতার বিরুদ্ধে একটি কলেজের কর্মচারী নিয়োগ পরীক্ষার কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নিয়োগ–বাণিজ্যের অভিযোগ তুলে শুক্রবার (১৩ মার্চ) বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। যার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও ছড়িয়ে পড়েছে।