লোকসংস্কৃতির মিলনমেলা ক্বীনব্রিজ চত্বরে
ধামাইল নৃত্য, বিয়ের গীত, পুঁথি ও লোকগানসহ নানা উপাদানে সমৃদ্ধ সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে তুলে ধরতে আয়োজন করা হয়েছে ‘ছিলোটি লোক উৎসব’। হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এ উৎসব দিনভর জমে ওঠে নগরের ঐতিহাসিক ক্বীনব্রিজ চত্বরে।