জনগণের ম্যান্ডেট বাস্তবায়ন করাই সরকারের প্রধান লক্ষ্য: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতেই রাষ্ট্র পরিচালনা ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে এবং ঘোষিত প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, জনগণের আস্থা, দোয়া ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন টেকসই হতে পারে না।