সরকারি দপ্তরে জনভোগান্তি দূর করার তাগিদ শিমুল বিশ্বাসের
সরকারি দাপ্তরিক কাজে গতি বৃদ্ধি, শৃঙ্খলা নিশ্চিত ও দূর করার তাগিদ দিয়েছেন পাবনা সদর আসনের নব নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে এ তাগিদ দেন তিনি।