জব মার্কেট ও শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে: অর্থমন্ত্রী
শিক্ষাব্যবস্থার সঙ্গে জব মার্কেটকে রিলেট করে সরকার পুরো শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, জব মার্কেটের সঙ্গে শিক্ষাব্যবস্থার সমন্বয় করা হবে।