ইসরায়েলি অবরোধে গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ, অনাহারে আরও ১০ জনের মৃত্যু
গাজায় দুর্ভিক্ষ আরও তীব্র আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় অনাহারে ১০ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। জাতিসংঘ জানিয়েছে, পাঁচ লাখেরও বেশি মানুষ দুর্ভিক্ষ ও মৃত্যুর ঝুঁকিতে, যা সেপ্টেম্বর নাগাদ আরও বাড়তে পারে।