ইসির ‘না’ সত্ত্বেও এনআইডিতে ‘পেশাগত পদবি’ চান হুইপ দুলু
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) নিজের পেশাগত পদবি যুক্ত করার লড়াইয়ে নেমেছেন জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি তার নামের আগে ‘অ্যাডভোকেট’ শব্দটি যোগ করার জন্য আবেদন নির্বাচন কমিশন (ইসি) বরাবর আবেদন করেছেন। তবে দেশের বিদ্যমান আইনের কঠোরতার কারণে আবেদনটি নাকচ করা হয়েছে।