পুলিশ চলে গেলেই দখল হয়ে যায় জমি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারীতে প্রভাবশালীদের আশ্রয়ে এক দরিদ্র রিকশাচালকের জমি দখলের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। জমিতে থাকা বিভিন্ন ফলজ গাছ কেটে এবং টিনের বেড়া ভেঙে সেখানে একটি টিনের ঘর নির্মাণ করা হয়েছে।