বাংলাদেশ প্রশ্নে ‘আদর্শিক ক্যাচাল’ দূরে রাখার আহ্বান মনিরা শারমিনের
নিজেদের ‘আদর্শিক ক্যাচাল’ দূরে রেখে বাংলাদেশ প্রশ্নে ‘আমাদের এক থাকা জরুরি’ বলে মন্তব্য করেছেন জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শনিবার রাতের (১৪ মার্চ) শেষ দিকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।