শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি চলমান প্রক্রিয়া: নিরাপত্তা উপদেষ্টা
মেয়াদের শেষ মুহূর্তে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও চুক্তি অন্তর্বর্তী সরকারের চলমান প্রক্রিয়ারই অংশ বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।