১৫০ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ শুরু
টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুরে বাছিরন নেছা উচ্চবিদ্যালয় মাঠে শুরু হয়েছে প্রায় দেড়শো বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা। এই তিন দিনব্যাপী জামাই মেলা শনিবার (২৫ এপ্রিল) থেকে শুরু হয়ে চলবে আগামী সোমবার পর্যন্ত। মেলার আয়োজক ও ব্যবসায়ীরা আশা করছেন, রসুলপুরের এই জামাই মেলাটি বাংলাদেশের মধ্যে অন্যতম। মেলার তিন দিনে ২ কোটি টাকার উপরে বাণিজ্য হবে।