কক্সবাজারের চারটি আসনে ১০ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১৮ জন প্রার্থীর মধ্যে ১০ জন প্রয়োজনীয় ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন। বিজয়ী ও তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাড়া বাকি প্রার্থীরা প্রদত্ত মোট বৈধ ভোটের এক অষ্টমাংশ (১/৮) অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়। শতাংশের হিসাবে যা ৫৫ দশমিক ৫৫ শতাংশ।