টাকা বিতরণের সময় দেশীয় অস্ত্রসহ জামায়াত-শিবির কর্মী আটক
বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামে বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে টাকা বিতরণের সময় পুলিশ ও যৌথবাহিনী দেশীয় অস্ত্রসহ দুই জামায়াত ও শিবির কর্মীকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন- জামায়াত কর্মী কবির (৩০) এবং শিবির কর্মী রাহাত।