চট্টগ্রামে তেলবাহী জাহাজে আগুন
চট্টগ্রাম বহিনোঙরে নোঙর করা একটি তেলবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এমটি মেঘনা ট্রেডার নামের জাহাজটিতে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক ইউনিট।