পদ্মা তীর রক্ষা বাঁধের ১৩ হাজার জিওব্যাগ লুট
শরীয়তপুরের ভেদরগঞ্জে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধ নির্মাণের জন্য মজুত করে রাখা বালুভর্তি জিওব্যাগ লুটের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ‘হরিলুটে’ ১৮ হাজার জিওব্যাগের মধ্যে ১৩ হাজারেরও বেশি ব্যাগ উধাও হয়ে গেছে। চার দিন ধরে চলা এই লুটপাটে নারী-পুরুষের পাশাপাশি শিশুদেরও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।