তিন মাসের জন্য বন্ধ সুন্দরবন, জীবিকার সংকটে হাজারো বনজীবী
বিশ্বঐতিহ্যের সুন্দরবনে আগামী তিন মাস সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। বনজ সম্পদ, মৎস্য ও জলজ প্রাণীর নিরাপদ প্রজনন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বন্যপ্রাণীর সুরক্ষার লক্ষ্যে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণ, মধু সংগ্রহ এবং পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বন্ধ থাকবে।