আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সেনাপ্রধান
কুমিল্লা আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে এক সংক্ষিপ্ত সফরে রোববার (১৫ মার্চ) তিনি কুমিল্লা সেনানিবাসে পা রাখেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সেনাপ্রধান তার মূল্যবান বক্তব্যে আশা প্রকাশ করে বলেন, কুমিল্লার আর্মি মেডিকেল কলেজ এবং নির্মাণাধীন আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল দেশের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও চিকিৎসাখাতের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।