শাকিরা-পিকের পুরোনো প্রাসাদেই ইয়ামালের নতুন ঠিকানা
খুব অল্প বয়সেই ফুটবল দুনিয়ায় নিজের জায়গা করে নিয়েছেন লামিন ইয়ামাল। মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক, এরপর স্পেনের জার্সিতে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড। সব মিলিয়ে ১৮ বছর বয়সেই তিনি হয়ে উঠেছেন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত তারকা। মাঠের সাফল্যের পাশাপাশি তাই তার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ কম নয়।