দিন কাটছে চরম কষ্টে, জেলেপল্লীতে হাহাকার
জাটকা সংরক্ষণে চলছে সরকারি নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞায় চাঁদপুরের পদ্মা ও মেঘনার ৭০ কিলোমিটার এলাকার অভয়াশ্রমে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। এতে জেলেরা কর্মহীন হয়ে বেকার সময় পার করছেন। জেলে পরিবারের দিন কাটছে চরম কষ্টে। সীমাহীন দুর্ভোগ ও দুর্দশায় কাটছে তাদের জীবন। তবে মৎস্য বিভাগ বলছে, নিবন্ধিত বেকার জেলেদের মাঝে ৪০কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।