সিংড়ায় দিনভর ঝটিকা অভিযান, ২৪ ব্যাটারি জব্দ
নাটোরের সিংড়া উপজেলায় কৃষিজমির মাটি রক্ষা ও অবৈধ পুকুর খনন বন্ধে কঠোর অভিযানে নেমেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা সাড়ে ১১ ঘণ্টা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঝটিকা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।