ঢাকাসহ ১৬ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলের ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৪ জুন) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।