সৈকতে ঝাউবন উজাড়, বালিয়াড়ি দখল করে প্লট বাণিজ্য
কক্সবাজার সমুদ্রসৈকতসংলগ্ন ঝাউবন উজাড় করে এবং বালিয়াড়ি দখল করে অবৈধভাবে প্লট তৈরি ও বিক্রির অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, সরকারি এই জমি দীর্ঘদিন ধরে ভুয়া কাগজপত্র তৈরি করে দখল ও বিক্রি করা হচ্ছে।