আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় নারীদের ঝাড়ু মিছিল
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছেন একদল নারী। সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ মিছিল বের করা হয়।