ভূমিকম্প প্রস্তুতিতে টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া ও উদ্ধার কার্যক্রমকে আরও কার্যকর করতে জাতীয় টাস্কফোর্স গঠন এবং ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ জুলাই) বিকেল ৪টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভায় এ নির্দেশনা দেওয়া হয়।