নারীর পেট থেকে ৮ কেজি ওজনের টিউমার অপসারণ
চাঁদপুরের শাহরাস্তিতে এক নারীর পেট থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৮ কেজি ২০০ গ্রাম ওজনের একটি টিউমার অপসারণ করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার মেডিল্যাব হসপিটাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। অস্ত্রোপচারটি পরিচালনা করেন হাসপাতালটির চেয়ারম্যান ও সার্জন ডা. মো. আরিফ উল হাসান।