থানায় হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামির টিকটক, ভিডিও ভাইরাল
মাদারীপুর সদর থানার ভেতরে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক যুবকের টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে থানার ভেতরে পুলিশ সদস্যদের উপস্থিতির মধ্যেই ওই ব্যক্তিকে মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ করতে দেখা যায়। এ ঘটনায় পুলিশের হেফাজতে থাকা ব্যক্তি হ্যান্ডকাফ পরা অবস্থায় মোবাইল কোথায় পেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।