আগামী এক দশকের মধ্যে হারিয়ে যাবে টিভি?
ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে টেলিভিশনের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকদের একটি অংশের ধারণা, আগামী এক দশকের মধ্যে টিভির জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে এবং অনেক ক্ষেত্রেই এর জায়গা দখল করবে স্মার্টফোন।