ট্রাকের বদলে দোকান থেকেই টিসিবির পণ্য বিক্রি!
মেহেরপুরের গাংনীতে ট্রাকসেল কার্যক্রমে ট্রাকই দেখা গেল না। বরং একটি ইলেকট্রনিক্স ও স্যানেটারি দোকানের ভেতর থেকেই বিক্রি করা হয়েছে টিসিবির পণ্য। এমন অভিযোগ ছড়িয়ে পড়তেই এলাকায় শুরু হয়েছে তোলপাড়। শনিবার (৭ মার্চ) সকাল থেকেই মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের আকলিমা ইলেকট্রনিক অ্যান্ড স্যানেটারি স্টোরে ভিড় জমাতে থাকেন কার্ডধারীরা।