এক রাতেই বিদ্যুতের ৭ ট্রান্সফরমার চুরি, ফসল নষ্টের শঙ্কা
নাটোরের সিংড়া উপজেলায় বোরো মৌসুমের শেষ সময়ে এসে কৃষকের মরণদশা তৈরি হয়েছে। একদিকে তীব্র লোডশেডিং, অন্যদিকে সংঘবদ্ধ চোর চক্রের উপদ্রব সব মিলিয়ে যেন ‘মরার উপর খাঁড়ার ঘা’। শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি ইউনিয়নে সেচ পাম্পের সাতটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় দুইশ বিঘা জমির আধাপাকা ধান নিয়ে চরম দুশ্চিন্তা ও হতাশায় পড়েছেন সাধারণ কৃষকরা।