ট্রাভেল এজেন্সি ও বিমানযাত্রীদের জন্য নতুন নির্দেশনা
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ট্রাভেল এজেন্সি ও আকাশপথের যাত্রীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পর্যটন-৩ শাখার উপসচিব মির্জা মুরাদ হাসান বেগ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে সোমবার (২ মার্চ) নতুন এ নির্দেশনা জারি করা হয়।