হেডফোন লাগিয়ে রেললাইন ধরে বাসায় ফেরার পথে ট্রেনের ধাক্কায় মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুরে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) সকাল পৌনে নয়টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর হালির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লিমন ওই ইউনিয়নের দক্ষিণ কানুপুর গ্রামের বাবু হোসেনের ছেলে।