ডলারের দরপতন: ট্রাম্পের কৌশল না অর্থনৈতিক সংকেত?
চলতি সপ্তাহে ইউরোর বিপরীতে ডলারের দর সাড়ে চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, দুর্বল ডলার ‘খুব ভালো কাজ করছে’। তবে পরদিনই মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শক্তিশালী ডলারের পক্ষে মত দেন। অন্যদিকে বাজার বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য একটি ইঙ্গিত। তিনি বাণিজ্য ঘাটতি কমানো এবং মার্কিন উৎপাদন খাতকে শক্তিশালী করতে ডলারের মান কম থাকাকেই ইতিবাচক হিসেবে দেখছেন। নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।