এনসিপি নেত্রী ডা. মিতু হাসপাতালে, জরুরি অস্ত্রোপচার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ডেপুটি চিফ অর্গানাইজার ডা. মাহমুদা আলম মিতু গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। গাইনোকোলজিক্যাল জটিলতা নিয়ে গত ২৩ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি নানা শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।