মেয়াদ শেষ, তবুও চেয়ার ছাড়বেন না মেয়র শাহাদাত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পরিষদের নির্ধারিত মেয়াদ শেষ হলেও মেয়রের চেয়ার ছাড়ছেন না ডা. শাহাদাত হোসেন। তিনি জানিয়েছেন, নির্বাচনের তফসিল ঘোষণা হলেই পদত্যাগ করবেন। দল যদি তাকে প্রার্থী ঘোষণা করে, সে ক্ষেত্রে অটোমেটিক তাকে পদ ছাড়তে হবে।