রাঙামাটিতে চালু হলো ডিজিটাল ফুয়েল কার্ড
রাঙামাটি পার্বত্য জেলায় জ্বালানি তেলের সুষ্ঠু, স্বচ্ছ ও ন্যায্য বিতরণ নিশ্চিত করতে চালু করা হয়েছে ‘ফুয়েল ট্র্যাব বিডি’ নামের একটি ডিজিটাল ফুয়েল কার্ড। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও জেলা পুলিশের সমন্বয়ে এবং ফুয়েল পাম্প মালিকদের সক্রিয় সহযোগিতায় এই ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়ন করা হয়েছে।