বিশ্বজুড়ে ডিম হামলার যত নজির
অস্ট্রেলিয়ার সেই ‘এগ বয়’-এর কথা মনে আছে নিশ্চয়ই। ২০১৯ সালের মার্চে অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক জনসমাবেশে দেশটির সিনেটর ফ্রেজার অ্যানিংয়ের মাথায় ডিম ছোড়ে এক কিশোর। পরে ওই কিশোর বিশ্বজুড়ে পরিচিত হয়ে ওঠে ‘এগ বয়’ নামে। দূরের দেশ হয়ে এবার বাংলাদেশেই কিন্তু ফিরে এসেছে ‘ডিম নিক্ষেপ’-এর ঘটনা।