বিশ্বকাপে আবারও আর্জেন্টিনা-ইংল্যান্ড যুদ্ধ, ফিরবে কি ১৯৮৬-এর স্মৃতি?
ফুটবল বিশ্বে এমন কিছু ম্যাচ আছে, যেগুলো কেবল ৯০ মিনিটের লড়াই নয়; ইতিহাস, আবেগ আর প্রতিদ্বন্দ্বিতার প্রতীক। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিশ্বকাপ দ্বৈরথ ঠিক তেমনই একটি অধ্যায়। এবার সেই ইতিহাসে যুক্ত হতে যাচ্ছে নতুন পর্ব। চার দশক পর আবারও বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুই প্রতিদ্বন্দ্বী।